1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে উন্নয়ন ও সেবা নিয়ে এমপির মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় উন্নয়ন কার্যক্রম ও জনসেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। রবিবার (৩ মে) দিনব্যাপী পর্যায়ক্রমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে বেলা সাড়ে ১১টায় উপজেলা সাব-রেজিস্ট্রার ইয়াসির আরাফাতের সভাপতিত্বে তানোর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ৩টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানার্বাস হাসদাকের সভাপতিত্বে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে চিকিৎসক, কর্মকর্তা ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের (CHCP) সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
একই দিনে তানোর পৌর স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় উপজেলার মুন্ডুমালা হাট এলাকায় মুন্ডুমালা বণিক সমিতির সদস্য ও স্থানীয় কৃষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
প্রতিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক মুজিবুর রহমান স্থানীয় সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলমগীর হোসেন, নায়েবে আমীর আনিসুর রহমান, সেক্রেটারি ডি এম আক্কাস আলী, তানোর পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মোকছেদ আলী, সেক্রেটারি জুয়েল উদ্দিন, রাজশাহী জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জামায়াতের সিনিয়র নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী আফজালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!