
নিজস্ব প্রতিবেদক, তানোর: রাজশাহীর তানোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে পৃথক দু’টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৯ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১টায় পর্যায়ক্রমে দিবস দু’টি পৃথকভাবে পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদা, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলম, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর লুতফে জাহান বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা মৌসুমী খাতুন সহ অনেকে।
এতে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন এবং দুর্নীতি বিরোধী কমিটির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রবিউল ইসলাম মাষ্টার।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সাংবাদিক ও রাজনৈতিক দলের লোকজন। এছাড়া বিভিন্ন এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪