1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিনের কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি পরবর্তী উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, গ্রাম আদালত সক্রিয় করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফ, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলাল উদ্দিন, মাদারীপুর আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসরাফীল চৌধুরীসহ অনেকে। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রাজশাহীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অমিয় চন্দ্র বর্মন।
সভায় বক্তারা প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং দেশের উন্নয়নে তাদের অবদানের কথা স্মরণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রবাসফেরত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!