
নিজস্ব প্রতিবেদক, তানোর : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর তানোরে প্রায় অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদের প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে তিনি অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। সভাপতিত্ব করেন তানোর উপজেলা প্রকৌশলী নূর নাহার তনিমা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাওছার হাবীব, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আল আমীন মল্লিক, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আলেফ আলী, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম ও জিয়া পরিষদের নেতা এম. রায়হান আলী যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪