1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরের তালন্দ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ৫নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান। অনুষ্ঠান শুরুতেই অতিথি এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সাংগঠনিক ও প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান। তালন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।

ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে দেশের জন্য ও শান্তির জন্য দোয়া করা হয়। এই মোনাজাতে সম্মানিতভাবে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাদের সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকো–সহ তানোর উপজেলার বিএনপির সকল প্রয়াত নেতাকর্মীর রুহের জন্য দোয়া করা হয়।
ইফতার শেষে প্রধান অতিথি মিজানুর রহমান স্থানীয় বাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সাধারণ ব্যবসায়ী, দর্লীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে এক অনানুষ্ঠানিক চা-চক্রে মিলিত হন। এরপর তিনি স্থানীয় দলীয় কার্যালয়ে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বসে এলাকার সংগঠনিক কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে তানোর উপজেলা ও তালন্দ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সমালোচনামূলক বক্তব্যের পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!