1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় জাইমা রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে ‘চায়ের আড্ডা’য় অংশ নিয়ে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএস খেলার মাঠে এক প্রাণবন্ত সংলাপ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তাদের আতিথেয়তা করেন ব্যারিস্টার জাইমা রহমান।

চায়ের আড্ডায় প্রচলিত রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে জাইমা রহমান তরুণদের উত্থাপিত জরুরি ইস্যুগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন। ঢাকা শহরে খেলার মাঠের সংকট এবং এর ফলে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে যে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, তা আড্ডায় উঠে আসে।

আড্ডায় অংশগ্রহণকারী কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণরা বলেন, উপযুক্ত বিনোদন ও খেলাধুলার সুযোগ না থাকায় তরুণরা প্রাত্যহিক জীবনে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হতে পারছে না।

অনেক তরুণ সাইবার বুলিং এবং অনলাইন নিরাপত্তার ঘাটতির দিকে সরকার ও সমাজের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। ফ্রিল্যান্সিং ক্ষেত্রে নারীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ না থাকাকে এক বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন অংশগ্রহণকারী তরুণরা।

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে তরুণ সমাজের প্রতিনিধিরা তাদের মনোভাব প্রকাশ করেন জাইমা রহমানের সঙ্গে চায়ের আড্ডায়। তারা বলেন, তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি না হওয়ায় পড়াশোনা শেষে অনেক মেধাবী তরুণ বিকল্প পথে ধাবিত হচ্ছে।

জাইমরা রহমান নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ, ঢাকাসহ বড় শহরগুলোর যানজট সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা শেয়ার করেন।

সূত্র : বাংলা নিউজ২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!