1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

জলবায়ু সচেতনতা বাড়াতে তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) অর্থায়নে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় এসকেএস ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে এবং গাছ রোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর-এ-লায়লা সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খরা-প্রবণ এলাকাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে নানা পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের কর্মসূচি পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের মাধ্যমে জনগণের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে গাছ লাগিয়ে পরিচর্যা করতে পারে।
বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ সুরক্ষায় সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!