1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৩ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন : চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় ইনস্টিটিউটের লাইব্রেরিতে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক। মতবিনিময় সভায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ইনস্টিটিউটের সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সভা শেষে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!