1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

গাঁজা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় গাঁজা সেবনের দায়ে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার গুবিরপাড়া এলাকায় নিজ বাড়ির পাশ্ববর্তী স্থানে গাঁজা সেবনের সময় মো. শুভ ইসলাম (২৫) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি উপজেলার গুবিরপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জনস্বার্থে মাদকের অপব্যবহার ও কারবার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!