
নিজস্ব প্রতিবেদক, তানোর : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে রাজশাহীর তানোর উপজেলা ও দুই পৌর শাখা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের তানোর মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক সামরিক সচিব ও রাজশাহী- ১ আসনে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের মানুষের অধিকার রক্ষায় তার ত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন তিনি।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের পরিচালনায় আয়োজিত এ দোয়া মাহফিলে আরও অংশ নেন, সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুুল আলম সমাপ্ত, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তাজ উদ্দীন খান, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা ড্যাব নেতা ডা. মিজানুর রহমান ছাড়াও তানোর উপজেলা, মুন্ডুমালা ও তানোর পৌর শাখা এবং সাত ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন তাঁর বক্তব্যে আরও বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার এই শূন্যতা পূরণ হওয়ার নয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এর আগে, দুপুরে তানোর সদরের দর্লীয় কার্যালয়ে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হয়।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪