1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সেচ্ছাসেবী সংস্থা ‘আহম্মদ চ্যারিটি সেন্টারের’ উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় তানোর উপজেলাধীন মাদারীপুর আইডিয়াল কলেজ প্রাঙ্গণে কাঁমারগা ইউনিয়নের সকল পুরোহিত ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।
আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন বিএনপি নেতা ও দলিল লেখক খলিলুর রহমান সহ অনেকে।
বিশিষ্ট সমাজসেবী আহম্মদ হোসেন বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই কম্বল বিতরণ করা হয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!