1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরসহ যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহী ও বগুড়ায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে পরিচালিত এ অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির মোল্লাপাড়া ক্যাম্প এবং র‍্যাব-১২, বগুড়ার সিপিএসসি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
র‍্যাব সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টায় রাজশাহীর তানোর উপজেলার কচুয়া নামোপাড়া এলাকায় একটি বাড়ি এবং বগুড়ার শিবগঞ্জ থানার মোকামতলা এলাকায় একযোগে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চক্রের মূলহোতা হিসেবে পরিচিত জসিম উদ্দিন জুয়েল (৩৩) রয়েছেন। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার সাংকুশারঘোপ এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন। তারা দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে লুটপাট চালাতেন। চক্রটির সদস্যরা অত্যন্ত দুর্ধর্ষ এবং তাদের বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার জসিম উদ্দিন জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার একটি মামলায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, র‍্যাবের অভিযানের বিষয়ে তারা অবগত রয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
র‍্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!