1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

গীতা পাঠ ইস্যুতে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ অসত্য: রাজশাহী জেলা জামায়াত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি : বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে প্রকাশিত “স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াত নায়েবে আমিরের” শীর্ষক সংবাদে অধ্যাপক মুজিবুর রহমান এমপি’র উদ্ধৃতি ব্যবহার করে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী জেলা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট সংসদ সদস্য কোথাও, কোনো সভা-সমাবেশে বা কোনো কর্মকর্তার কাছে এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। তাঁর বক্তব্য সম্পর্কে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বাস্তবতাবিবর্জিত।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক ও সেক্রেটারী মোঃ গোলাম মুর্তজা যৌথ বিবৃতিতে বলেন, যাচাই-বাছাই ব্যতীত এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

তারা আরও বলেন, স্বাধীনতা দিবস জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মর্যাদার প্রতীক। এ দিবসকে ঘিরে বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কাছে উক্ত সংবাদের সংশোধন, দুঃখপ্রকাশ ও প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!