1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর তানোর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে তানোর উপজেলা পরিষদ চত্বরে থানা পুলিশের উদ্যোগে ৩১ বার তোপধ্বনি প্রদান এবং শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর তানোর মিনি স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় পাঠ নিয়ে সংক্ষিপ্ত একটি বিষয় আলোচনায় আসে। স্থানীয় সংসদ সদস্য কয়েক দিন আগে ইউএনও-কে শুধুমাত্র পবিত্র কোরআন পাঠের অনুরোধ জানিয়েছিলেন বলে জানা যায়। তবে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠের পাশাপাশি পবিত্র গীতা পাঠও করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা।
বিকেলে একই মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পৃথকভাবে দিবসটি পালন করা হয়েছে। অন্যদিকে, উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তানোর পাইলট স্কুল মাঠে এবং উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তানোর বাজারের বরেন্দ্র ভবনের নিচতলায় দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে পৃথক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!