1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোস্তাফিজুর রহমান (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

রোববার (৮ মার্চ) বিকেল ৫টার দিকে র‍্যাব-৫ সিপিএসসি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলার ৭ নম্বর চান্দুরিয়া ইউনিয়নের একটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, র‍্যাবের পক্ষ থেকে দায়ের করা মামলার প্রক্রিয়া চলছে এবং গ্রেফতার ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ট্যাপেন্টাডল মূলত একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ হলেও মাদকসেবীরা এটি নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করায় ২০২০ সালে সরকার এটিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলে অন্তর্ভুক্ত করে।
র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!