1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিমের তানোর উপজেলা শাখা। রোববার (৭ মার্চ) বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার মুন্ডুমালা কামিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি মো. রেজওয়ান ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি মো. রমজান আলী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান এবং মুন্ডুমালা পৌর শাখার আমির মো. আনোয়ার হোসেন সহ অনেকে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পশ্চিম শাখার প্রচার সম্পাদক মো. আহসান হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর পশ্চিম উপজেলা শাখার সভাপতি মো. সাফিউল ইসলাম এবং তানোর পূর্ব উপজেলা শাখার সভাপতি মো. তহিদুল জামাল তহিদ।

বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় অধ্যায়। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার শিক্ষা দেয় ঐতিহাসিক এ ঘটনা।
বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, এই দিনের শিক্ষা থেকে মুসলিম উম্মাহকে ঐক্য, ধৈর্য ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে। তাঁরা আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইসলামের আদর্শ অনুসরণের বিকল্প নেই। তরুণ সমাজকে সৎ, আদর্শবান ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, স্থানীয় শিক্ষার্থী এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!