1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোর পৌর বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে নির্বাচন-পরবর্তী আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেলে তানোর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্ব পর্যায়ের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। তিনি বলেন, দলীয় ঐক্য সুদৃঢ় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুস সবুরের নির্দেশনায় অনুষ্ঠিত সভায় আগামী দিনের করণীয় নির্ধারণ এবং সাংগঠনিক তৎপরতা জোরদার নিয়ে আলোচনা হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এর এক দিন আগে তানোর উপজেলা বিএনপি ও মুন্ডুমালা পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!