1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

তানোরে জামায়াতের শেষ নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সামর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনী শেষ গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি, রোববার বিকেল সাড়ে চারটায় তানোর উপজেলা পরিষদের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে তানোর থানা মোড়, গোল্লাপাড়া বাজার, হলমোড় ও ব্র্যাক মোড় প্রদক্ষিণ করে তানোর জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পথসভায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বক্তৃতায় গণভোটে ‘হ্যাঁ’ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর ওপর আস্থা ও ভরসা রাখা অপরিহার্য। পথসভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী অঞ্চলের সিনিয়র নেতা মাওলানা আমিনুল ইসলাম, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দলের সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান।

পরে বাদ মাগরিব তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে আরেকটি গণমিছিল শেষে পথসভায় অধ্যাপক মুজিবুর রহমান আবারও উপস্থিত সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!