1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

তানোরে ধানের শীষের শেষ জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,তানোর: আগামী ৯ ফেব্রুয়ারি রাজশাহীর তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া বাজারে তানোর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হবে।

এ জনসভা সফল করার লক্ষ্যে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তানোর উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জনসভার সার্বিক প্রস্তুতি, কর্মসূচি ও রাজনৈতিক প্রেক্ষাপট সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা।এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ড্যাব নেতা ডা. মিজানুর রহমান, পাচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মান্নান, বিএনপি নেতা তোফাজ্জুল ইসলাম তোফা, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোত্তুজা, উপজেলা মহিলা দলের সভাপতি পলি বেগম, তানোর পৌর কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা সমশের ও নজরুল, তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক রনজু ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তানোরের জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ এবং শেষ জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!