1. admin@rajshahitribune24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক:আদিবাসীসহ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আদিবাসীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চাঁপাই নবাবগঞ্জ শহরের চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উচ্চ আদালতের আইনজীবী ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট প্রভাত টুডু বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বাচন এলেই তাদের ওপর নানাভাবে চাপ, ভয়ভীতি ও হয়রানির অভিযোগ উঠে আসে, যা গণতন্ত্রের জন্য হুমকি। এ অবস্থায় নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায় যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, সংখ্যালঘু জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য দ্রুত উদ্যোগ নিতে।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ আদিবাসী সংগঠনের সভাপতি হিংও মুরমু, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি কর্ণেলিউশ মুরমু, রাজশাহী মহানগর সভাপতি সুমি মুরমু, সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, কোল নেত্রী রুমালী মুরমু, বাজোয়াড় নেত্রী কুটিল্য রাজোয়াড়, আদিবাসী নেত্রী মনিকা মুরমু প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!