1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

তানোরে সরনজাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরনজাই স্কুল মাঠে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সামরিক সচিব, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রার্থীর ছেলে অথৈ জয় শরীফ, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দীন মিঠু, সরনজাই ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!