1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নিয়ামতপুরে ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে ভুক্তভোগী সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭১ বার পঠিত

জাকির হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নিয়ামতপুরে ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে আরিফুল ইসলাম নামের এক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন। রোববার বিকালে নিয়ামতপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আরিফুল তার লিখিত বক্তব্য পাঠ করেন।তিনি উপজেলা সদরের চৌধুরীপাড়ার বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, উপজেলার নিমদীঘি মৌজার একটি পুকুর লিজ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মাছচাষ করে আসছেন। মাছচাষের জন্য প্রয়োজনীয় উপকরণ ও মাছের খাবার সংরক্ষণের জন্য তিনি পুকুরপাড়ে একটি ঘরও নির্মাণ করেন। ওই ঘরে প্রায় ৪ লাখ টাকার মাছের খাবার সংরক্ষিত ছিল।

তিন বলেন, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে কিছু দুষ্কৃতকারী ও তার প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে তার পুকুরপাড়ে থাকা ঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। মাছ চাষে নিয়োজিত পাহারাদাররা এতে বাধা দিতে গেলে তাদের আটকে রেখে ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা মাছের খাবারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় তিনি নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে উল্লেখ করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুষ্কৃতকারীদের এ হামলায় আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তার দাবী। তিনি বলেন, বর্তমানে প্রতিপক্ষরা তাকে পুকুরটি ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদান করছে। পুকুর ছেড়ে না দিলে আরো বড় ধরনের ক্ষতি করার হুমকিও দিচ্ছে তারা। এমন ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

ভুক্তভোগী আরও বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করেই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং ইতোমধ্যে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবী, দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক।

এ ঘটনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!