1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচে সচেতনতার বার্তা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় বাল্যবিবাহ, শিশুশ্রম প্রতিরোধ এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণে সমতা ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের তানোর এপি’র উদ্যোগে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে তানোর উপজেলা ডাক বাংলো মাঠে কিশোরীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে ‘গোলাপ কিশোরী’ ও ‘রজনীগন্ধা কিশোরী’ দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারের মাধ্যমে রজনীগন্ধা কিশোরী দল বিজয়ী হয়। এই খেলার মাধ্যমে কেবল ক্রীড়াই নয়, বরং কিশোর-কিশোরীদের মধ্যে সমতা, ঐক্য ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানের পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন তানোর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী এবং সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অনেকে।
ওয়ার্ল্ড ভিশনের তানোর এপি’র প্রোগ্রাম অফিসার ঝুনু লিমা বৈদ্যের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত সবাই বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি কিশোর-কিশোরীদের শিক্ষা, ক্রীড়া ও সামাজিক অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!