1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোর পৌর এলাকায় ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন তানোর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি এসব কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগ ও পথসভায় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানগুলোতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
কর্মসূচিতে বিএনপির রিসার্চ ও মনিটরিং সেলের প্রধান রেহান আসাদ, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ দাস, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সদস্য সচিব আব্দুস সবুর, জেলা যুবদল যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রাজশাহী-১ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়। গণসংযোগ ও পথসভাকে কেন্দ্র করে তানোর পৌর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!