1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

দৌলতখানে প্রকৃতির জন্য শিশুরা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালার উদ্যোগ নিয়েছে যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট।

ভোলা জেলার দৌলতখান উপজেলায় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর তত্ত্বাবধানে এবং মিশন গ্রিন বাংলাদেশ এর আয়োজনে ৪নং দক্ষিণ মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দক্ষিণ মেদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুকসানা বেগম। প্রধান আলোচক হিসেবে সেমিনার পরিচালনা করেন এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।

এসময় ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, ভোলা জেলা শাখার পরিচালক মীর আবিদ হোসেন রাফি’র সভাপতিত্বে এবং ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের টিম মেম্বার মোঃ জিহাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের টিম মেম্বার ইসরাত জাহান নুহা, মোঃ আবদুর রহমান, মুক্তা আক্তার, বিবি ফাতেমা, মোঃ আশিকুর রহমান সহ ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের অন্যান্য সদস্যরা।

উক্ত কর্মশালায় শিশুদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক বাড়ানো, পরিবেশ সংরক্ষণে তাদের ভূমিকা, গাছ লাগানোর গুরুত্ব, প্লাস্টিক দূষণের ক্ষতি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।বিশেষভাবে শিশুদের ক্লিন এয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে সহজভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিশুদের মাঝে আগ্রহ জাগিয়ে তুলতে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!