1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুর থানার এসআই রিপন কুমার দাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : পুলিশকে নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা থাকলেও, মানবিক কাজে পুলিশের ইতিবাচক ভূমিকার উদাহরণ নতুন নয়। এমনই এক প্রশংসনীয় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর দুর্গাপুর থানার এক পুলিশ সদস্য। শুক্রবার ২৬ ডিসেম্বর সকালে উপজেলার থানা মোড় এলাকার ‘মাইক্রো স্ট্যান্ড’ নামক স্থানে এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি কোনো সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে একটি ভ্যানগাড়ি ডেকে অজ্ঞান ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই রিপন কুমার দাস নিজে উপস্থিত থেকে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠান এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করেন। তার এই দ্রুত ও মানবিক পদক্ষেপে ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্ভব হয়।

স্থানীয়রা বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের এমন মানবিক আচরণ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ায়। এসআই রিপন কুমার দাসের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক রিপন কুমার দাস বলেন, “সকালে থানা মোড় এলাকায় গিয়ে দেখি একজন অজ্ঞাত ব্যক্তি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে একটি ভ্যানগাড়ি ডেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পুলিশ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

মানবিক এই উদ্যোগ নিঃসন্দেহে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!