1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে পুশ-ইন, বিজিবির আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ফের এক দফা পুশ-ইনের ঘটনা ঘটেছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ গোমস্তাপুর চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোমস্তাপুর চাড়ালডাংগা বিওপির প্রতিপক্ষ ভারতের ৮৮/ইটাঘাটা বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/৭১ আর সংলগ্ন স্থান দিয়ে এই পুশ-ইনের ঘটনা ঘটে পুশ-ইনকৃতদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৮ জন এবং শিশু ৪ জন রয়েছে।পরবর্তীতে ১৬ বিজিবির চাড়ালডাংগা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২১৯/২৯ আর হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা বর্তমানে চাড়ালডাংগা বিওপিতে নিরাপদ হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা ভারতের মালদহ জেলার হবিকুঠি থানার আগ্রাবাদ জেলখানায় প্রায় তিন মাস কারাভোগ করেন। সাজা শেষে কোনো প্রকার কূটনৈতিক বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বিএসএফ তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

বিজিবি সূত্র আরও জানায়, আটককৃতদের পরিচয় ও ঠিকানা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!