1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি

তানোরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর  : রাজশাহীর তানোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে ও তানোর আলোকিত হবে। তিনি আরও বলেন, আসন্ন গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পাওয়া লিফলেটগুলো ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুম্মিতা রায় প্রমুখ।
এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসারসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!