1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

পোস্টাল ব্যালট: নিবন্ধিতদের তথ্য শতভাগ যাচাইয়ের নির্দেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের তালিকা শতভাগ যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (১২ জানুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী এ নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইনের আওতাধীন ব্যক্তিরা এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) এবং আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নিয়েছে ইসি।

ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ কপি ও মুদ্রিত ভোটার তালিকা শতভাগ যাচাই করে মুদ্রিত ভোটার তালিকা সঠিক আছে/ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রত্যয়নপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট করার পর ছবিসহ ভোটার তালিকার মধ্যে ১ কপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে এবং একটি কপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সংরক্ষিত থাকবে।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!