1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৯৬ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন : চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন,কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের মূল শক্তি। শুধু ভালো চাকরি নয়, নিজ উদ্যোগে উদ্যোক্তা হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখাই হওয়া উচিত শিক্ষার্থীদের লক্ষ্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম,  চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার,এ্যালামনাই এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার,মেস মালিক সভাপতি নূর আলম আমিন এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষকবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীরা।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি পলিটেকনিকের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। উল্লেখ্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ থেকে ৪৭৯ জন শিক্ষার্থী কোর্স শেষ করে বিদায় নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!