1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

বড় আয়োজন ছাড়াই শুরু হচ্ছে বিপিএল

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : নিরাপত্তাজনিত শঙ্কা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে বিপিএলের শুরুটা পুরোপুরি নিরানন্দ রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর সিলেটের উদ্বোধনী ম্যাচের দিনই সীমিত পরিসরে কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।

সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, পরিস্থিতির কারণে পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। বড় কনসার্ট বা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের বদলে ম্যাচের দিনই হবে ছোট আয়োজন।

এই সংক্ষিপ্ত আয়োজনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। পাশাপাশি ওসমান হাদীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হবে।

মাঠে বিনোদনের জন্য দুই ম্যাচের বিরতিতে স্থানীয় শিল্পীদের নিয়ে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ম্যাচের আগে দুপুর ২টা ১৫ মিনিটে জুমার নামাজের পর ১৫ মিনিটের একটি সংক্ষিপ্ত পর্ব থাকবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় ম্যাচের মাঝের বিরতিতেও থাকছে সাংস্কৃতিক পরিবেশনা।

এদিকে উদ্বোধনী দিনের সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়, যেখানে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!