1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকে বিজয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮৬ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ওমর ফারুক মহোদয়ের নেতৃত্বে সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।এছাড়া, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটস গ্রুপ অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অধিকার করে।

দিবসের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে অত্র প্রতিষ্ঠানের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারিদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ মো.ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সেলিম আহমদসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানসমূহের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!