1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

রাজশাহী-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী লিটনের ব্যাপক জনসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

রাজশাহী প্রতিবেদক : রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন জনসংযোগ করেছেন। জনসংযোগের সময় তিনি দলীয় প্রতিক দাঁড়িপাল্লায় ভোট ও দোয়া কামনা করেন।

বৃহস্পতিবার(১১ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া নগরপাড়া, বিলমাড়িয়া দিয়ারপাড়া, সোনা পীরতলা বাজার, বিলমাড়িয়া ইকো সেন্টার বাজার সহ গুরুত্বপূর্ণ বাজার গুলোতে জনসংযোগ করেন।

নির্বাচনী জনসংযোগের সময় মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, পুঠিয়া- দুর্গাপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাস ও চাঁদাবাজী মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নাই। এ সময় উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

জনসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ এইচ এম মুনছুরুল হক মন্টু, পুঠিয়া উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আমিনুল হক ডালিম ও জিউপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন সহ অসংখ্য দলীয় নেতাকর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!