1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ছাত্রশক্তির আনন্দ মিছিল পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ তানোরে কুটুমবাড়ি রিসোর্ট ঘুরে দেখলেন ওমর সানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে প্রার্থী মুজাহিদ শুভ শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী রাজশাহীতে বিদ্যা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বিএনপি নেতার ছত্রছায়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা, ত্রাসের রাজনীতির অভিযোগ এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল তানোরে গর্ভবতী মা ও শিশু সেবা কার্যক্রমের উদ্বোধন তানোরে তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মশালা অনুষ্ঠিত

তানোরে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ছাত্রশক্তির আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, তানোর : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব মোঃ মুরশেদ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশবিরোধী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় ছাত্রশক্তি তানোর উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি তানোর পৌরসভার থানা মোড় থেকে শুরু হয়ে গোল্লাপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় থানা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
তানোর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোঃ বাদশা মিয়া এবং তানোর পৌরসভা এনসিপির আহ্বায়ক মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পলাশসহ এনসিপি ও ছাত্রশক্তির তানোর উপজেলা ও পৌরসভা শাখার ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তানোর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ মুরশেদ আলীকে প্রার্থী ঘোষণা করায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তারা দেশবিরোধী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করায় তৃণমূলের নেতা-কর্মীরা উজ্জীবিত। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় উপজেলা ও পৌরসভার সকল স্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশগ্রহণের লক্ষ্যে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বিতীয় ধাপে সারা দেশের ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি। ওই তালিকায় তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ মুরশেদ আলীর নাম ঘোষণা করা হয়।#
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!