1. admin@rajshahitribune24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

তানোরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে রাজশাহীর তানোরে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় তানোর উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সম্মেলনকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের সঠিক তথ্য সংগ্রহের জন্য তানোর উপজেলায় ১০২ জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার কামারগাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
সভায় জানানো হয়, সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা তাঁদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সারাদেশের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তানোরে আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।
সংশ্লিষ্টরা জানান, তথ্য সংগ্রহের পরিকল্পনা, পদ্ধতি ও পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!