1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অর্কিড স্কুল এন্ড কলেজে অভিভাবক-সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’র নতুন শোরুম উদ্বোধন তানোরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও সাইকেল তুলে দিলেন জেলা প্রশাসক বিলকুমারী বিলের মৎস্য উন্নয়নে স্টেকহোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি রাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত তানোরে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন মাঠ দিবসে নতুন ধানের প্রদর্শনী, থাকছে বাস্তবায়নের পুরোনো প্রশ্ন তানোরে ফের বিদ্যুতের খুঁটিতে যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস তানোরে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় ছাত্রশক্তির আনন্দ মিছিল

তানোরে ঘরের ভেতর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আসিফা (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে তানোর পৌরসভার সিন্দুকাই গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত আসিফা সিন্দুকাই গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। তাঁর চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী মেহেদী হাসান ও শাশুড়ি মমতাজ বেগমের সঙ্গে আসিফার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। পরে মেহেদী হাসান কৃষিকাজের জন্য জমিতে চলে যান। সকাল সাড়ে ১০টার দিকে শিশুসন্তান তাসলিম হাসান তানভীর (৪) মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে। এ সময় পরিবারের সদস্যরা আসিফার ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকা হয়।
পরে ঘরের ওপরের বাঁশের ছাদ কেটে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচানো অবস্থায় আসিফাকে ঝুলতে দেখা যায়। তাঁকে নিচে নামিয়ে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের ভাষ্য, সংসারের বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে আসিফার প্রায়ই ঝগড়া হতো। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!