1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে সভাকক্ষে সিসিবিভিওর আয়োজনে এবং জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহায়তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম সভা সঞ্চালনা করেন। কর্মসূচির বিষয়ে কী-নোট উপস্থাপন করেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিতা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান, যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি সাঈদ হোসেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি ইদরিস আলীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সরল এক্কা, বিউটি তির্কী, মলিন মারান্ডী, বাপ্পি মার্ডী, উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, মাইকেল মারান্ডী, আব্দুল ওহাব রিপনসহ সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনায় রক্ষাগোলার রুপালী হেম্ব্রম, অর্চনা টুডু, সুরেশ কিস্কু, অনিল মুরারী, অতিন উরাও, দিলিপ মারান্ডী, আলাতন টুডু, সরল এক্কা ও সিষ্টি টুডুসহ অনেকে বক্তব্য দেন। তাঁরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, সরকারি সেবা প্রাপ্তিতে প্রতিবন্ধকতা এবং ভূমিসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভাপতির সমাপনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ‘ভূমির বিষয় আইনের বিষয়। আইন অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, উপজেলা প্রশাসন তা গ্রহণ করবে। সরকারি সেবা নিতে কোনো সমস্যা হলে প্রশাসনকে জানাতে হবে।’

সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন।’

তিনি আরও বলেন, সিসিবিভিওর এ উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে। কোনো সমস্যা হলে উপজেলা প্রশাসনকে জানাতে হবে। সবাই যৌথভাবে কাজ করলে এসব সমস্যা অনেকটাই দূর করা সম্ভব হবে।

সভায় উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম এবং তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানও বক্তব্য দেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!