1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন সহযোগী সদস্যদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী কলেজের ১৭ নম্বর গ্যালারি রুমে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আরসিআরইউ’র পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নতুন সহযোগী সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

আরসিআরইউর সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। নবীনদের স্বাগত জানিয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ বলেন, ‘নবীনদের হাত ধরেই তৈরি হবে নতুন বাংলাদেশ। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এই কলেজ ও দেশ দক্ষ জনশক্তি পাবে।’

তিনি বলেন, ‘সাংবাদিকতা চর্চার বিষয়। আজকের এই নবীনেরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য হিসেবে সুসাংবাদিকতার চর্চা করবে। সুন্দর ও সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজের সত্যকে তুলে ধরবে। নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাশাপাশি সমাজ ও দেশের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করবে। নবীনদের মধ্যে আমি সেই উৎসাহ ও উদ্দীপনা দেখতে পাচ্ছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, ‘তোমাদের কাজের মাধ্যমে নতুন পরিচয় তৈরি হবে। নিজেকে গঠনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। তোমাদের কাজ যেন বাবা-মা, রাজশাহী কলেজ ও দেশের জন্য সম্মান বয়ে আনে।’তিনি আরও বলেন, ‘রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ) প্রতিষ্ঠালগ্ন থেকে সুসাংবাদিকতার চর্চা ও বিকাশে কাজ করে যাচ্ছে। শুধু রাজশাহী নয়, এখানকার দক্ষ ও যোগ্য জনশক্তি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও কাজ করছে। অল্প সময়ের মধ্যে এটিই তাদের সবচেয়ে বড় সফলতা।’

আরসিআরইউর এই ধারাবাহিকতা ধরে রাখতে নবীনদের তারুণ্যের উদ্যম ও ভালোবাসা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বুদ্ধিবৃত্তিক চর্চার ধারা অব্যাহত রেখে দেশ ও সমাজের জন্য কাজ করে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, আরসিআরইউর শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, সাবেক শিক্ষক উপদেষ্টা আজমত আলী রকি এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন আরসিআরইউর সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহ, সাবেক সভাপতি ও বাংলাদেশ বেতারের সাবেক ঘোষক শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি ও এনটিভির রাজশাহীর অনলাইন প্রতিবেদক আবু সাঈদ রনি, বর্তমান সভাপতি আব্দুল আলিম, সাবেক সহসভাপতি সুজন আলী এবং বর্তমান সাধারণ সম্পাদক জুল ইকরাম ফেরদৌস। অনুষ্ঠানে সংগঠনটির সদস্য, সহযোগী সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!