1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,তানোর : মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দিনের নির্দেশনায় এবং সরনজাই ইউনিয়ন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান তুষারের নেতৃত্বে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা চালানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সরনজাই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে এ প্রচারণা পরিচালনা করা হয়। এ সময় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

প্রচারণায় ছাত্রনেতা রওনক হাসনাত, মেহেদী হাসান, নিশান, রাসেল, রাব্বি, ফারুকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা তুষার জানান, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে সরনজাই ইউনিয়ন ছাত্রদলের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!