1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কালীগঞ্জ বাজারের তৈয়বুর রহমান (৩৬) ও সরঞ্জাই ইউনিয়নের মণ্ডলপাড়ার মো. মিজানুর রহমান (৪৭)। তাঁদের মধ্যে তৈয়বুর রহমানকে ২০ হাজার টাকা এবং মো. মিজানুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য ও ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, লাইসেন্স ছাড়া সার বিক্রির অপরাধে তাঁদের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়।
তানোর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মণ্ডল বলেন, সার বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের বৈধ লাইসেন্সসহ সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে। লাইসেন্স ছাড়া সার বিক্রি কিংবা কৃষকদের হয়রানি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, কৃষকদের স্বার্থে সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও আইন যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান বলেন, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। লাইসেন্স ছাড়া সার বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে সার বিক্রির কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কয়েকজন কৃষক বলেন, আমন মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইসেন্সবিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হলে অবৈধ ব্যবসা কমার পাশাপাশি কৃষকেরা হয়রানি ও অতিরিক্ত দামের হাত থেকে রক্ষা পাবেন।
এদিকে চলতি আমন মৌসুমে রাজশাহীর বিভিন্ন এলাকায় সার সরবরাহ ও দাম নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে এমওপি সার নিয়ে সংকট ও সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে তানোরে লাইসেন্সবিহীন সার বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!