1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

মান্দায় গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে এক ধাপ অগ্রগতি

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন “উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে গুরুত্বপূর্ণ দীর্ঘ সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই ও ডিটেইল ডিজাইন প্রণয়ন” প্রকল্পের আওতায় মান্দা উপজেলার একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও ডিটেইল ডিজাইনের প্রাথমিক জরিপ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এলজিইডির জারি করা পত্রে সংশ্লিষ্ট জেলা নির্বাহী প্রকৌশলীকে প্রকল্পের নাম, সড়কের তথ্য, চেইনেজ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রকল্পটির পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ সুগম হলো।

মান্দাবাসীর মতে, এটি উপজেলার অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয়রা।

এখন সবার প্রত্যাশা, সম্ভাব্যতা যাচাই ও ডিটেইল ডিজাইনের কাজ দ্রুত সম্পন্ন করে প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পাবে। বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!