1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী পরিচিতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : আসন্ন তানোর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী হিসেবে মো. মাহবুব চৌধুরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাতটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে রাজশাহীর তানোর পৌর সদরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রার্থী ঘোষণা ও মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।

মো. মাহবুব চৌধুরী বর্তমানে তানোর পৌর জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তানোর থানা মোড়ে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠান ‘মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী। এতে বক্তব্য দেন উপজেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখছেদ আলী, সাধারণ সম্পাদক জুয়েলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, জনগণের সেবা, সুশাসন ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গঠনের লক্ষ্য নিয়ে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় তাঁরা তানোর পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

সভায় ১ নম্বর ওয়ার্ডে মো. নুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে মো. জুয়েল উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডে মিজানুর, ৫ নম্বর ওয়ার্ডে আফজাল হোসাইন, ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসাইন, ৭ নম্বর ওয়ার্ডে আবুল হাসান এবং ৯ নম্বর ওয়ার্ডে মিনারুলকে সাধারণ কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. রোকেয়া, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. নিলুফা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জন্য মোছা. মাহফুজাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন পৌরসভা ও সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় দলটি ধাপে ধাপে প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!