
নিজস্ব প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা উপলক্ষে বৃহস্পতিবার (০৯ জুলাই) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন। প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তানোর এপির ভারপ্রাপ্ত এপি ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু, তানোর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোনালী খাতুন ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এপি প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী।
সরনজাই ইউনিয়ন যুব ও শিশু ফোরাম এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, তানোর এপি প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতা প্রদান করে। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪