1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি

দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বেগম খালেদা জিয়া : নজরুল ইসলাম মন্ডল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলছেন, “দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া”।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে দাওকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জয়নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “স্বৈরাচার হাসিনা আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়াকে যথাযথ সময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেননি। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন—তা জাতি কখনও ভুলবে না। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবায় ফিরে আসতে পারেন।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আব্দুস সামাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, বিএনপি নেতা গোলাম মোর্তজা, জেলা যুবদলের সদস্য রেন্টু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান তালুকদার,ছাত্রনেতা মনিরুল ইসলাম প্রমুখ।

দোয়া মোনাজাত করেন দেলুয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আলেপ হোসেন। দোয়ার অনুষ্ঠানে দেশের শান্তি, গণতন্ত্রের বিকাশ এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!