1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

রাজশাহীতে কারিগরি শিক্ষায় ভর্তি প্রচারণা ও সচেতনতা বিষয়ক সেমিনার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় আগ্রহী করতে রাজশাহীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ) উবায়দুল হক, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার ও রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক।

বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গঠন ও বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এ খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তরুণদের কারিগরি শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, ইমাম, সংবাদকর্মী ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী ফারুক রেজা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!