1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার কৃষ্ণপুর কলেজ সংলগ্ন এলাকায় পাঁচন্দর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তানোর উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। প্রধান বক্তা ছিলেন তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্ডুমালা পৌর বিএনপির সদস্য সচিব আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, বাঁধাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গাফফার, বিএনপি নেতা লফর আলী (মেম্বার) প্রমুখ।
এ ছাড়া পাঁচন্দর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।
সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে দলের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!