1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

সাংগঠনিক কার্যক্রম জোরদারে তানোরে এনসিপির মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাজশাহীর তানোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে মুণ্ডুমালা বাজারের শহীদ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকেরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব আতিকুর রহমান আতিক, গোদাগাড়ী উপজেলা শাখার আহ্বায়ক জিয়াউর রহমান, জাতীয় ছাত্রশক্তি তানোর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল গাফফার বাদশা, বিশিষ্ট সমাজসেবক ও তানোর উপজেলা এনসিপির আহ্বায়ক পদপ্রার্থী মো. মোরশেদ আলী, চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশিকুর জামান, বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কাওসার আলী, মুণ্ডুমালা পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তি তানোর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মো. তারেকুজ্জামান অপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং জুলাইয়ের যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের দাবি জানান।

এ ছাড়া মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি তরুণ সমাজকে দেশের উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

সভায় অর্ধশতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!