1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ‘নিউরন নার্সিং কোচিং’ নাম ব্যবহার নিয়ে বিড়ম্বনায় প্রতিষ্ঠাতা তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

তানোর পৌরবাসীকে আব্দুল্লাহ-আল-মামুনের ঈদ শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,তানোর : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর তানোর পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তরুণ সমাজের পরিচিত মুখ আব্দুল্লাহ আল-মামুন।

তিনি তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা এমরান আলী মোল্লার সুযোগ্য সন্তান এবং শিক্ষা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির মূল্যবোধে অনুপ্রাণিত এক তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ইতোমধ্যেই সবার কাছে প্রশংসিত। নিজের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়।

আব্দুল্লাহ-আল-মামুন আরও বলেন, পবিত্র ঈদ আমাদের হৃদয়ে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক। তানোর পৌরবাসীর প্রতিটি ঘরে ঘরে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা। সবাইকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

তরুণ এই শিক্ষিত মুখের এমন মানবিক ও সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বার্তা ইতোমধ্যেই তানোর পৌরবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষিত ও মানবিক তরুণদের এমন সুন্দর চিন্তাধারা সমাজকে আরও আলোকিত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!