1. admin@rajshahitribune24.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু

ঈদ শুভেচ্ছায় সমর্থন চাইলেন রুহুল আমিন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ৫নং চককীর্তি ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ রুহুল আমিন।

তিনি বলেন, মানুষের ভালোবাসা, আস্থা ও সেবার মনোভাব থেকেই তার রাজনৈতিক ও সামাজিক পথচলার শুরু। ২০১১ সালে তার পিতা এই ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় তার এক ঘনিষ্ঠ বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেই অসমাপ্ত স্বপ্ন, মানুষের জন্য কাজ করার অঙ্গীকার এবং এলাকার উন্নয়নের প্রত্যয় আজও তাকে অনুপ্রাণিত করে যাচ্ছে।

রুহুল আমিন আরও বলেন, আমি চাই আমাদের ৮নং ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, ন্যায় প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য।তিনি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!