1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় পৌনে ৪ কোটি

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫৬ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় পৌনে ৪ কোটি টাকা।যমুনা সেতু পূর্ব প্রান্তে যানজট থাকলেও পশ্চিম প্রান্তে এসে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৭ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন সেতু পার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।

তিনি আরও জানান, এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ৩৬ হাজার ৪২৬টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ১৯ হাজার ৪৫০ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৮১৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

যানবাহনের চাপ সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে বলেও জানান তিনি।এদিকে ঈদ উদযাপন করতে গণপরিবহন ছাড়াও ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে হাজার হাজার মানুষ বাড়ি ফিরছেন।

সূত্র : বাংলা নিউজ২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!